Dhaka ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গাজীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ডাকাতি

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক কুয়েত প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) ভোররাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে একদল সংঘবদ্ধ ডাকাত বাড়ির প্রধান ফটকের (মেইন গেট) তালা কেটে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরে ঘুমিয়ে থাকা প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ও সন্তানের গলায় ধারালো দা ধরে জিম্মি করে এবং হত্যার ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এই সুযোগে ডাকাত দল ঘরে তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিরাপদে পালিয়ে যায়। ভোরে ঘটনার পর থেকেই স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে। এ ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ডাকাতি

সর্বশেষ হালনাগাদ : ১০:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬