যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার পরও তেহরান বিমানবন্দর থেকে এখনো ৩০টিরও বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে ইরান। চীন, রাশিয়া এবং পাকিস্তানের পাশাপাশি আরও কয়েকটি দেশের সঙ্গে দেশটির বিমান যোগাযোগ এখনো স্বাভাবিক রয়েছে।
ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সম্প্রতি তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৪১টি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করেছে। যদিও নিষেধাজ্ঞা কার্যকরের আগের দুই দিনে এই সংখ্যা দৈনিক গড়ে ৮০ থেকে ৯০টির মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে আর্মেনিয়া, আফগানিস্তান, বেলারুশ ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে এখনও নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় ফ্লাইট চলাচল সচল রয়েছে।
চলতি সেপ্টেম্বর মাসে ইরানের বিমান চলাচল খাতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন এই পদক্ষেপে দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ‘ইরান এয়ার’ এবং বেসরকারি বিমান সংস্থা ‘মাহান এয়ার’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।























