Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকার ঐতিহাসিক স্থানগুলো আর ধ্বংস হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ঢাকা শহরের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থানগুলো রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, আদি ঢাকার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ করতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার ওয়ারীতে অবস্থিত ঢাকা খ্রীষ্টিয়ান কবরস্থানের প্রাচীন সমাধি সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঐতিহাসিক স্থানগুলোর রূপ ও মর্যাদা ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ওয়ারীর ঐতিহাসিক পরিবেশ ও এর আশপাশের ঐতিহ্য রক্ষায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে কাজ করছে ডিএসসিসি।

অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই সমান নাগরিক অধিকার ভোগ করেন। কবরস্থানের সার্বিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য এ সময় তিনি সিটি করপোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান ঘোষণা করেন এবং এলাকার পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকার ঐতিহাসিক স্থানগুলো আর ধ্বংস হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬