Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সম্পূর্ণ ভুয়া

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, আমেরিকার নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে তথ্য যাচাই বা ফ্যাক্টচেক করে দেখা গেছে যে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। মূলত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে কোনো নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি এবং দলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আগের মতো বহাল রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দলটির নিবন্ধনের বর্তমান অবস্থাও ‘Suspended’ বা স্থগিত হিসেবেই রয়েছে।

বাংলাদেশ সরকারের প্রকাশিত সরকারি গেজেট পর্যালোচনা করলে দেখা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়া পর্যন্ত দলটির প্রচার, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলনসহ যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই দিনে নির্বাচন কমিশন থেকেও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়। এছাড়া গত ১৩ সেপ্টেম্বর এই নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা একটি রিট আবেদন ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ হয়ে যায়। জাতিসংঘ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্যরাষ্ট্রগুলোর আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা ও সুপারিশ করতে সক্ষম হলেও কোনো স্বাধীন দেশের নিজস্ব আইনে জারি করা নিষেধাজ্ঞা সরাসরি প্রত্যাহার বা বাতিল করার কোনো এখতিয়ার বা ক্ষমতা এই সংস্থার নেই।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সম্পূর্ণ ভুয়া

সর্বশেষ হালনাগাদ : ০২:২৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬