Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা জনগণের আঙিনায় ফিরেছে: কাদের গনি চৌধুরী

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী বর্তমান সরকারের বিভিন্ন সফলতা ও নীতিনির্ধারণী পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এই সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য ও গতিশীল নেতৃত্বে দেশের ক্ষমতা এখন ব্যক্তিবৃত্ত থেকে সাধারণ মানুষের আঙিনায় ফিরে এসেছে এবং ডেল্টাগ্রামের জনমত জরিপে সরকারের প্রতি ৭৫ দশমিক ৩ শতাংশ মানুষের সন্তুষ্টি ও সমর্থন তারই বাস্তব প্রমাণ।

বক্তব্যে কাদের গনি চৌধুরী জানান, বর্তমান সরকারের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের ফলে মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশি মুদ্রা গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। পাশাপাশি, ব্যাংক খাতের সংস্কার ও কঠোর ঋণ আদায় নীতির কারণে খেলাপি ঋণের (এনপিএল) হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়ে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে। দেশের তৈরি পোশাক রপ্তানি খাতেও অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে এবং মার্কিন বাজারেও একক মাসে সর্বোচ্চ ২৫ দশমিক ১৯৬৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সরকারের আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা তুলে ধরে বাসস এমডি বলেন, আগের সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের অতিরিক্ত চাপের মধ্যেও দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসে সরকার রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার আসল ও সুদ পরিশোধ করেছে। এছাড়া দীর্ঘ সময় পর নতুন সংসদের প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তি এবং প্রশ্ন-উত্তর ও জবাবদিহির সংস্কৃতি চালুর মধ্য দিয়ে সংসদীয় কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর সীমিত গাড়িবহর ব্যবহারের সিদ্ধান্ত, সড়ক বন্ধ না রাখার নীতি এবং সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে কাদের গনি চৌধুরী জানান, পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারপ্রতি মাসিক সহায়তা এবং কৃষক কার্ড চালুর পাশাপাশি প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’, ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা, অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড়, মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং স্বাস্থ্য খাতের আধুনিকায়নে ‘হেলথ কার্ড’ চালুর মতো জনমুখী পদক্ষেপগুলো দেশবাসীকে একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা জনগণের আঙিনায় ফিরেছে: কাদের গনি চৌধুরী

সর্বশেষ হালনাগাদ : ০২:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬