Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

পরিবহন শ্রমিকদের ওপর হামলা, মারধর এবং মহাসড়কে বাস আটকে রাখার প্রতিবাদে চুয়াডাঙ্গা থেকে আন্তঃজেলার পাঁচটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট কর্মসূচির কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন ও বাসচালকদের উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়।

স্থানীয় ও পরিবহন শ্রমিক সূত্র জানায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ায় থ্রি-হুইলার ইজিবাইক ও পাখিভ্যানচালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের বাগ্বিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে ইজিবাইক ও পাখিভ্যানের চালকেরা একত্রিত হয়ে বাসশ্রমিকদের ওপর হামলা ও মারধর করেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ইজিবাইকচালকেরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে টানা প্রায় পাঁচ ঘণ্টা বাস চলাচল অবরুদ্ধ করে রাখেন।

ইজিবাইকচালকদের এই ধরনের স্বেচ্ছাচারিতা ও হামলার ঘটনায় বাসশ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা মোটরযান শ্রমিক ইউনিয়ন সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দূরপাল্লা ও লোকাল রুটে বাস চলাচল বন্ধের ডাক দেয়।

সকাল থেকে চুয়াডাঙ্গার পাঁচটি প্রধান রুটে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে দূরদূরান্তের গন্তব্যে পৌঁছাতে চাওয়া যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিকল্প হিসেবে ইজিবাইক বা সিএনজিতে বাড়তি ভাড়া ও সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সড়কে যানবাহনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা যাত্রী শফিকুর রহমান বলেন, বাস না চলার কারণে ব্যাটারিচালিত ইজিবাইকে করে যেতে হচ্ছে। এতে সময় ও টাকা দুটোই বেশি লাগছে। হঠাৎ এভাবে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, মহাসড়কে পরিবহন শ্রমিকদের ওপর হামলা ও গাড়ি আটকে রাখার প্রতিবাদে শ্রমিকেরা এই ধর্মঘট ডেকেছেন। তিনি বলেন, মহাসড়কে ইজিবাইকের এই অবৈধ স্বেচ্ছাচারিতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গায় পাঁচ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬