Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নাগরিক সেবা সহজ করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

কুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে স্মার্ট নাগরিক সেবা অ্যাপ ‘আমার কুমিল্লা’। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবা অ্যাপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি।

অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করার মাধ্যমে নগরবাসী সহজেই তাদের স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের মহল্লার যেকোনো নাগরিক সমস্যা, যেমন—সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক সংস্কারসংক্রান্ত অভিযোগ ছবি বা বিবরণসহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই কুসিকের সংশ্লিষ্ট বিভাগ সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

অ্যাপের মাধ্যমে দ্রুততম সময়ে নাগরিক সেবা নিশ্চিতে প্রশাসনের কঠোর বার্তা তুলে ধরে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নাগরিকদের যেকোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিক ভোগান্তি বা সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নাগরিক সেবা সহজ করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬