Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

‘সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারাচ্ছেন প্রধানমন্ত্রী’: এবি পার্টির সাধারণ সম্পাদক

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

রাজধানীর একটি হাসপাতালে দিনদুপুরে হামলা ও বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি অভিযোগ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। প্রতিদিন নিয়ন্ত্রণ হারাচ্ছেন।’

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, প্রধানমন্ত্রী যখন আন্তর্জাতিক অঙ্গনে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করছেন, তখন তার দলের লোকেরা দেশে দিনেদুপুরে ‘ইসরাইলি স্টাইলে’ হাসপাতালে হামলা ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে। এটি আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তির জন্য অত্যন্ত বিব্রতকর ও বদনামের বিষয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই যে কাজগুলো, আওয়ামীপনা। আর এই আওয়ামীপনার বিরুদ্ধেই তো ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হয়েছে, এটা ভুলে যাবেন না।’

তিনি প্রশ্ন তোলেন, জামায়াতের এমপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যে তৎপরতা দেখা গেছে, হাসপাতালের ঘটনায় জড়িত বিএনপি দলীয় ব্যক্তিদের ক্ষেত্রে সেই কঠোর পদক্ষেপ কোথায়?

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, একই সময়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতেও বুলডোজার চালানো হয়েছে। প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের বাড়াবাড়ির কারণে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। আশি ও নব্বইয়ের দশকের মাস্তানি রাজনীতি এ দেশে আর চলবে না উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীকে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ডেকে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।

সবশেষে তিনি রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

‘সরকার পরিচালনার নিয়ন্ত্রণ হারাচ্ছেন প্রধানমন্ত্রী’: এবি পার্টির সাধারণ সম্পাদক

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬