Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের দুদকের ব্রিফিং চ্যালেঞ্জ করে রিট

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে, কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শেষ হওয়ার আগে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সম্মানহানি না করার নির্দেশনাও চাওয়া হয়েছে এই রিটে।

সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দায়ের করা হয়। রিট আবেদনে আসিফ মাহমুদকে নিয়ে দেওয়া প্রেস ব্রিফিংয়ের ভুল স্বীকার করতে দুদককে নির্দেশ দেওয়ারও আবেদন জানানো হয়েছে। এছাড়া, কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় গণমাধ্যমে তথ্য প্রকাশ বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করা থেকে বিরত থাকতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ২ সেপ্টেম্বর দুদক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত জানায়। এ সময় দুদকের একজন কর্মকর্তা গণমাধ্যম ব্রিফিংয়ে আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার বিষয়ে বক্তব্য দিলে বিতর্ক সৃষ্টি হয়।

ওই বক্তব্যের পর আসিফ মাহমুদ তা প্রত্যাহারের দাবি জানান এবং দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনি নোটিশও পাঠান। নোটিশে দাবি করা হয়, দুদকের বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হওয়ায় আসিফ মাহমুদের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

অন্যদিকে, দুদক জানিয়েছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান কোনো রাজনৈতিক চাপ বা পক্ষপাতিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে না। অভিযোগগুলো আইন অনুযায়ী যাচাই করা হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের দুদকের ব্রিফিং চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ হালনাগাদ : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬