ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি সতর্ক করে বলেছেন, দক্ষিণ ইরানের জলসীমা থেকে পিছু হটতে বাধ্য হওয়া শত্রু বাহিনী অচিরেই আরব সাগর থেকেও বিতাড়িত হবে। ইরান-ইরাক যুদ্ধের স্মৃতিবিজড়িত ‘সেক্রেড ডিফেন্স উইক’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
খামেনি দাবি করেন, হরমুজ প্রণালির নিরাপত্তার দায়িত্বে থাকা ইরানি যোদ্ধাদের কঠোর অবস্থানের মুখে শত্রু বাহিনী বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। ফলে তারা উপকূলীয় এলাকা ছেড়ে আরব সাগরের দিকে সরে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, ইরানকে লক্ষ্য করে যারা আগ্রাসনের চেষ্টা চালিয়েছে, তারা নিজেরাই নিজেদের ক্ষতির কারণ হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, খামেনি এ সময় হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নাসরাল্লাহর আত্মত্যাগের কথাও স্মরণ করেন। তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, আরব সাগরকে বিদেশি বাহিনীর উপস্থিতি থেকে মুক্ত করার সময় দ্রুত ঘনিয়ে আসছে।























