Dhaka ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তৎপরতায় সফলভাবে প্রতিহত করা হয়েছে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার মহেশপুরের খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৬০/৯আর পিলারের গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালান। খোসালপুর বিওপির টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে তারা দ্রুত পদক্ষেপ নিয়ে ওই ব্যক্তিকে প্রবেশে বাধা দেন।

বর্তমানে ওই ব্যক্তি ভারতীয় সীমানার অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থান করছেন। বিজিবির কঠোর ও সময়োপযোগী অবস্থানের কারণে অনুপ্রবেশের ওই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনায় বিএসএফের সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কাছে কড়া প্রতিবাদ ও আপত্তি জানানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মহেশপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

সর্বশেষ হালনাগাদ : ০৯:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬