Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বরিশাল মেরিন একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নৌ দিবস উদযাপন

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশালে ‘বিশ্ব মেরিটাইম দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বরিশাল মেরিন একাডেমি কার্যালয় থেকে ক্যাডেট ও প্রশিক্ষকদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এছাড়াও, দিবসটি উদযাপনে একাডেমির অডিটোরিয়ামে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিবের বাণী প্রচার, বাংলাদেশের নৌ-প্রশিক্ষণের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, ক্যাডেটদের অংশগ্রহণে টক শো, প্রীতিভোজ ও বিশেষ মোনাজাত সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ মেরিন একাডেমী, বরিশালের নৌ-শিক্ষা প্রধান (ভারপ্রাপ্ত) ক্যাপ্টেন আমীর মো. আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এসব কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সারা বিশ্বে ৯৭ শতাংশ বৈশ্বিক বাণিজ্য মেরিনারদের মাধ্যমে পরিচালিত হয়। কিন্তু বর্তমানের বিভিন্ন ভূ-রাজনৈতিক ইস্যুতে মেরিনারদের পেশা আজ ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্ব বাণিজ্যের চাকা সচল রাখতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে (আইএমও) মেরিনারদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি আরও বলেন, বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল আন্তর্জাতিক মেরিটাইম খাতে দক্ষ মেরিনার তৈরির মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও একাডেমির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত ‘ক্যাডেট’স টক’-এ অংশগ্রহণ করে বক্তব্য দেন ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন ও মেরিন ইঞ্জিনিয়ার মো. ফারুক আহমেদ খান। তারা আইএমওর নীতিমালাগুলো বাস্তবে কার্যকর করার মাধ্যমে নিরাপদ, দক্ষ ও পরিবেশবান্ধব সামুদ্রিক পরিবহন নিশ্চিত করার ওপর জোর দেন। একই সঙ্গে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, কঠোর আইন প্রয়োগ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলোর পক্ষে ‘মেরিটাইম এক্সিলেন্স’ অর্জন সম্ভব বলে মত প্রকাশ করেন বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার সাদিকুজ্জামান পিয়াস, ক্যাপ্টেন মো. শাহাদাত হোসেন, বরিশাল মেরিন একাডেমির প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাডেটবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বরিশাল মেরিন একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব নৌ দিবস উদযাপন

সর্বশেষ হালনাগাদ : ০৯:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬