Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিচ্ছিন্নতা’ নিয়ে প্রশ্ন তুললেন সালমান মুক্তাদির

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে ঘটে যাওয়া ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। স্বরাষ্ট্রমন্ত্রীর ‘মামলা না করা’ সংক্রান্ত মন্তব্যকে অসত্য দাবি করে সালমান প্রশ্ন তুলেছেন, ‘মামলা করা হয়েছে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী জানেনও না, কতটা বিচ্ছিন্ন তিনি?’

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় সালমান জানান, ঘটনার পর তিনি রাত ৪টা পর্যন্ত ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়েরের কাজ করেছেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমের সামনে এসে দাবি করেছেন কোনো মামলাই করা হয়নি। সালমান বলেন, ‘আপনার অধীনস্থ প্রতিটি থানা ও কর্তৃপক্ষ আপনার একটি কলের দূরত্বে। অথচ আপনি জানেনই না যে মামলা দায়ের করা হয়েছে। দেশের নাগরিকদের নিরাপত্তা প্রটোকল থেকে আপনি কতটা বিচ্ছিন্ন?’

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং নিয়ে ক্ষোভ প্রকাশ করে সালমান বলেন, এই তাণ্ডবের ঘটনাকে ‘টুকটাক ভাঙচুর’ বলে লঘু করার চেষ্টা করা হয়েছে। তিনি জানান, হামলাকারীদের মধ্যে তিনজনকে অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ হাতেনাতে ধরা হয়েছে। তারা মারধরের শিকার হয়ে মানুষের সামনে বিএনপির নাম ব্যবহার করেছে এবং স্বীকারোক্তিও দিয়েছে।

সালমান মুক্তাদির আরো উল্লেখ করেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা ঢাকা-১৭ আসন, যা প্রধানমন্ত্রীর নির্বাচনি আসনভুক্ত। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে এত বড় একটি ঘটনা ঘটল, যা দেশজুড়ে প্রচারিত হলো। অথচ প্রশাসন এটিকে অত্যন্ত হালকাভাবে উপস্থাপন করছে।’

তিনি স্পষ্ট করেন যে সরকারের কাছে কোনো আর্থিক ক্ষতিপূরণ বা সাহায্য তার চাওয়া নয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের সাধারণ নাগরিক ও তরুণদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলের ভাবমূর্তি রক্ষার জনসংযোগ করা নয়। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীল পদে থেকে নাগরিকদের প্রতি আরো সংবেদনশীল ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘বিচ্ছিন্নতা’ নিয়ে প্রশ্ন তুললেন সালমান মুক্তাদির

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬