Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার আওতা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন বাড়াতে একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়া হবে। পূর্বে নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা ও সেবাদানকারী মার্চেন্ট পয়েন্ট এই সুবিধার আওতায় থাকলেও, নতুন নির্দেশনায় ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টদেরও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর মাধ্যমে সম্পন্ন হওয়া বাংলা কিউআরভিত্তিক ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে একুয়্যারিং প্রতিষ্ঠানকে ০.১০ শতাংশ এবং ইস্যুয়িং প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে। এই প্রণোদনা মাসিক ভিত্তিতে পরিশোধ করা হবে।

বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি), পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে যে, ব্যক্তিক রিটেইল হিসাবের মাধ্যমে নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতা এবং সেবাদানকারী মার্চেন্ট পয়েন্টের পাশাপাশি এখন থেকে ট্রেড লাইসেন্সধারী অন্যান্য মার্চেন্টও এই প্রণোদনার আওতায় আসবেন।

উল্লেখ্য, গত ১০ আগস্ট জারি করা এক সার্কুলার লেটারের মাধ্যমে বাংলা কিউআর লেনদেনে প্রথম প্রণোদনা চালু করা হয়েছিল। তবে তখন এর সুবিধা নির্দিষ্ট কিছু ক্ষুদ্র ও প্রান্তিক বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হলো।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে প্রতিস্থাপিত অনুচ্ছেদ ছাড়া পূর্বের নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ এর পরিচালক মো. শরাফত উল্লাহ খানের স্বাক্ষর করা এই সার্কুলারটি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার আওতা বাড়ালো বাংলাদেশ ব্যাংক

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬