Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় তুরস্কসহ চার দেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের কর্মসূচিতে সমর্থন দেওয়ায় যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর পর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্বের বিভিন্ন দেশে দল পাঠিয়েছেন তিনি। বেসেন্টের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগের ফল পাওয়া যাচ্ছে। তুরস্ক ও ওমান তাদের দেশে ইরানের মাহান এয়ারের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত ইরানের সব বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করেছে।

মার্কিন অর্থমন্ত্রী আরও জানান, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করেছে। তিনি যুক্তরাজ্য, তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানান এবং বলেন, তেহরান যাতে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের এজেন্ডা’ বাস্তবায়ন করতে না পারে, সে জন্য এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ চালিয়ে যাবে। তবে এ ক্ষেত্রে আরও কাজ বাকি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় তুরস্কসহ চার দেশকে যুক্তরাষ্ট্রের ধন্যবাদ

সর্বশেষ হালনাগাদ : ০১:৩৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬