Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার জোরালো সমর্থন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই সমর্থনের কথা জানান।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। তিনি ভারতের পাশাপাশি ব্রাজিলের স্থায়ী সদস্যপদেরও সমর্থন করেন।

তবে নিরাপত্তা পরিষদে নতুন করে কোনো পশ্চিমা দেশকে স্থায়ী সদস্য করার বিরোধিতা করেন তিনি। বিশেষ করে জার্মানি ও জাপানের সমালোচনা করে তাদের বিরুদ্ধে সামরিকতাবাদের পথে এগোনোর অভিযোগ তোলেন।

এদিকে, মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুলও ভারতের স্থায়ী সদস্যপদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বৈশ্বিক বিষয়ে ভারতের গঠনমূলক ভূমিকার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটির স্থায়ী সদস্যপদ পাওয়া উচিত।

বর্তমানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—ভেটো ক্ষমতা ভোগ করে। নিরাপত্তা পরিষদের কাঠামোগত সংস্কারের জন্য জাতিসংঘ সনদ সংশোধন প্রয়োজন, যা বাস্তবে দীর্ঘদিন ধরে অচলাবস্থায় রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের পক্ষে রাশিয়ার জোরালো সমর্থন

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬