Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মহামারি মোকাবিলায় শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বাভাসভিত্তিক ও টেকসই অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি শক্তিশালী, স্বনির্ভর এবং সমতাভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের অংশ হিসেবে আয়োজিত ‘মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এই বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি মহামারি প্রস্তুতিকে কেবল জরুরি পরিস্থিতি মোকাবিলার ব্যয় হিসেবে না দেখে মানবনিরাপত্তা ও টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনার আহ্বান জানান।

ড. হায়দার বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, রোগ নজরদারি বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতের জনবল উন্নয়নে কার্যকর সমন্বয় অপরিহার্য। এছাড়া, সমতা ও সংহতির নীতির ভিত্তিতে একটি বৈশ্বিক মহামারি প্রস্তুতি কাঠামো গড়ে তুলতে বাংলাদেশ জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মহামারি মোকাবিলায় শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্যব্যবস্থা গড়ার আহ্বান বাংলাদেশের

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬