Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদীদের ছড়ানো প্রোপাগান্ডা দুদক গ্রহণ করেছে: জাতীয় নাগরিক পার্টি

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল থেকে প্রচারিত গুজবকে অভিযোগ হিসেবে গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে নাহিদ ইসলাম উল্লেখ করেন, ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের সাত মাস আগে ছড়ানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডাকে হুবহু অভিযোগ হিসেবে গ্রহণ করা স্পষ্ট করে যে, গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের রাজনৈতিকভাবে হেয় করতে দুদককে আবারও পুরনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাদের হয়রানির যে চিত্র ছিলো, এই ঘটনায় তার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে রাষ্ট্রে একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে দুদকের আমূল সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ ঐকমত্যে পৌঁছেছিলো। কিন্তু সেই নির্ধারিত প্রক্রিয়া পাশ কাটিয়ে এবং সংবিধান লঙ্ঘন করে একজন বিতর্কিত ব্যক্তিকে দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে সরকার সংস্কারের প্রতিশ্রুতিকে উপেক্ষা করেছে।’

এনসিপি আহবায়ক দাবি করেন, ‘জুলাই সনদের আলোকে পুনর্গঠিত স্বাধীন ও নিরপেক্ষ যেকোনো কমিশনের তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। তবে অসাংবিধানিক ও দলীয়করণের শিকার কমিশনকে বিরোধী শক্তি দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

বিবৃতিতে অবিলম্বে এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধ করে জুলাই সনদের স্পিরিট অনুসরণপূর্বক একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও কার্যকর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের দাবি জানান নাহিদ ইসলাম।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদীদের ছড়ানো প্রোপাগান্ডা দুদক গ্রহণ করেছে: জাতীয় নাগরিক পার্টি

সর্বশেষ হালনাগাদ : ০৫:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬