Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন ও ক্রাইম রিপোর্টারদের জন্য ঝুঁকি ভাতা চালু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

দেশে প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠনসহ সব বাহিনীর জন্য সমন্বিত সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ক্রাইম রিপোর্টারদের জন্য ঝুঁকি ভাতা চালু এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ সনদ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সব বাহিনীর জন্য সরকারের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রতিটি বিভাগে থাকবে আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট। তিনি বলেন, সবাই মিলে অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অপরাধ দমনে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সহায়তা সব সময় প্রয়োজন। বিশেষ করে সব ক্ষেত্রে অনুসন্ধানমূলক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম।

ক্রাইম সাংবাদিকদের ঝুঁকির বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের ঝুঁকি ভাতা নিয়ে অনেক আলোচনা হয়, বিভিন্ন ফান্ড থেকেও আর্থিক সহায়তা দিয়ে উৎসাহিত করার চেষ্টা করা হয়। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেষ্টা করবো ক্রাইম সাংবাদিকদের জন্য স্থায়ী ঝুঁকি ভাতার ব্যবস্থা করতে। পাশাপাশি মন্ত্রণালয় থেকে বিশেষ সনদও দেওয়া হবে।

অপরাধ দমনে সামাজিক সচেতনতা ও নাগরিকদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে সমাজের জন্য ভূমিকা রাখতে পারেন। দেশে এসিড নিক্ষেপ বন্ধে বেগম খালেদা জিয়া আইনি পদক্ষেপ নিয়েছিলেন, যার ফলে এই অপরাধ প্রায় নির্মূল করা সম্ভব হয়েছিল। তবে সামাজিক সচেতনতার অভাবে এখনও মাঝে মাঝে এ ধরনের অপরাধ ঘটতে দেখা যায়।

যুব সমাজের অবনতি ও অপরাধের মূল কারণ চিহ্নিত করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুব সমাজের একটি বড় অংশ জুয়া বা মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক চার খুন কিংবা রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জুয়া ও মাদকের প্রত্যক্ষ প্রভাব বা অনুঘটক হিসেবে একই কারণ খুঁজে পাওয়া গেছে।

অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের অবৈধ লেনদেন বন্ধে সরকার উদ্যোগ নিচ্ছে জানিয়ে তিনি এতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, অপরাধ সংঘটনের মূল কারণ খুঁজে বের করে সমাধান করতে পারলে সমাজ থেকে অপরাধ বহুলাংশে কমে আসবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রতিটি বিভাগে সাইবার সিকিউরিটি ইউনিট গঠন ও ক্রাইম রিপোর্টারদের জন্য ঝুঁকি ভাতা চালু হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ০৫:২১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬