Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি সাড়ে তিন লাখ কেজি ইলিশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি করা হয়েছে। এই দুই মাসে মোট ২২টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ বাংলাদেশে নিয়ে এসেছে।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয় সূত্র জানিয়েছে, আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেসার্স সততা ফিস, মেসার্স রাব্বি এন্টারপ্রাইজ, মেসার্স সততা ফিস ফিড ও মেসার্স ফেমাস ট্রেডার্সসহ আরও বেশ কিছু প্রতিষ্ঠান।

ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ইলিশ আমদানির পরিমাণ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে মাত্র তিনটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ আমদানি হয়, যার ঘোষিত মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। অন্যদিকে, আগস্ট মাসে ১৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা হয় তিন লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ। আগস্টে আসা ইলিশের ঘোষিত মূল্য ধরা হয়েছে ছয় কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা। সব মিলিয়ে প্রথম দুই মাসে আমদানি করা তিন লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশের মোট ঘোষিত মূল্য দাঁড়িয়েছে ছয় কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা।

বেনাপোল স্থলবন্দর ফিশারিজ কোয়ারেন্টাইন কার্যালয়ের পরিদর্শক আশওয়াদুল আলম জানান, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ এসেছে। আমদানি করা প্রতিটি চালানের মাছ কোয়ারেন্টাইন কার্যালয়ের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, বেনাপোল বন্দর দিয়ে ভারতের ইলিশ আমদানির ফলে সীমান্তকেন্দ্রিক বাণিজ্যে নতুন গতি এসেছে। বিশেষ করে আগস্ট মাসে আমদানির বড় উল্লম্ফন বন্দরের রাজস্ব, স্থানীয় ব্যবসা ও পরিবহন কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে। তবে আমদানি করা এসব ইলিশের বাজারজাতকরণ এবং স্থানীয় খুচরা বাজারে এর দাম ও সরবরাহের ওপর কী প্রভাব পড়ছে, সেদিকেও নজর রাখছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি সাড়ে তিন লাখ কেজি ইলিশ

সর্বশেষ হালনাগাদ : ০৫:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬