Dhaka ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর: আড়াইহাজারে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়, যার নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন এই আয়োজন করে। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অস্বাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফি-জুর রহমান ইমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল মিয়া ও জনস্বাস্থ্য কর্মকর্তা আয়শা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু এবং আড়াইহাজার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোস্তফা কামালসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, এ জন্য সবার সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।” তিনি আরও জানান, এই কর্মসূচির আগে তিনি বিভিন্ন দফতরের প্রধানদের সাথে মতবিনিময় করেন, যেখানে সবাই ডেঙ্গু প্রতিরোধে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর জোর: আড়াইহাজারে জেলা প্রশাসকের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬