Dhaka ১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নগণের পাশে থাকার কারণে বিএনপিকে বারবার পুরস্কৃত করেছে দেশের মানুষ: নজরুল ইসলাম খান

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি সংকটকালে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং দলটির আপসহীন সংগ্রামের কারণেই দেশের মানুষ বারবার তাদেরকে পুরস্কৃত ও সম্মানিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ বারবার দেশে গণতন্ত্রকে হত্যা করলেও বিএনপি তা পুনপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তিনি ১৯৭৫ সালের উদাহরণ টেনে বলেন, সে সময় একদলীয় বাকশাল কায়েম করে সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই একদলীয় স্বৈরশাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃসূচনা করেন।

পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৮২ সালে এরশাদ স্বৈরশাসন শুরু করার পর ১৯৮৬ সালের নির্বাচনে অন্যান্য দল অংশ নিলেও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা না করে আন্দোলন অব্যাহত রেখেছিল। আপসহীন সেই লড়াইয়ের কারণেই ১৯৯১ সালের নির্বাচনে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বসিয়ে পুরস্কৃত করেছিল বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নগণের পাশে থাকার কারণে বিএনপিকে বারবার পুরস্কৃত করেছে দেশের মানুষ: নজরুল ইসলাম খান

সর্বশেষ হালনাগাদ : ০২:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬