Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সন্তান কার সঙ্গে মিশছে অভিভাবকদের সজাগ নজর রাখতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

শিক্ষার্থীদের সঠিক বিকাশ ও ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবারের দায়িত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সন্তান কী পড়ছে, কীভাবে সময় কাটাচ্ছে এবং কার সঙ্গে মিশছে—এসব বিষয়ে অভিভাবকদের সচেতনভাবে খোঁজখবর রাখার আহ্বান জানান তিনি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উদযাপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার রোধে সতর্ক থাকার তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক বা টিকটকের মতো মাধ্যমে অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে ক্ষতিগ্রস্ত করে। সন্তানদের জোর করে কিছু না চাপিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ভালো-মন্দের তফাত বোঝানো এবং সন্ধ্যার পর তাদের চলাফেরার দিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। এছাড়া হাটহাজারীকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে স্থানীয় সমাজপতি, সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে অপরাধবিরোধী সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

বর্তমান সরকারের উন্নয়ন এজেন্ডা তুলে ধরে তিনি বলেন, দেশের অনগ্রসর জনগোষ্ঠী ও নারীদের সামাজিকভাবে স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছেন, যার পাইলট পর্যায়ে হাটহাজারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হাটহাজারী ও বায়েজিদ এলাকার সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অগ্রগতি নিশ্চিতে সুষম ও সমন্বিত উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন। অনুষ্ঠানে হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নওশীন আরজান হেলালের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সন্তান কার সঙ্গে মিশছে অভিভাবকদের সজাগ নজর রাখতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

সর্বশেষ হালনাগাদ : ১২:০৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬