Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, ২৩ দিনে ৪৭ রোগী শনাক্ত

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গবাদিপশু থেকে মানবদেহে সংক্রামক অ্যানথ্রাক্স রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৪৭ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। পূর্বে কেবল ভারত সীমান্তসংলগ্ন গ্রামগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকা থেকেই আক্রান্ত রোগীরা হাসপাতালে আসছেন।

হাসপাতাল ও প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্ত ব্যক্তিদের বড় একটি অংশ অসুস্থ গবাদিপশু জবাই, কাঁচা মাংস কাটাকাটি কিংবা প্রক্রিয়াজাতকরণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। অসুস্থ পশুর সংস্পর্শে আসার পর হাত ও আঙুলে ছোট ফোস্কা বা গুটি দেখা দিচ্ছে, যা পরবর্তীতে কালো ক্ষতে পরিণত হচ্ছে এবং এর সঙ্গে তীব্র জ্বর ও শরীরব্যথা দেখা দিচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে উপদ্রুত এলাকাগুলোতে গবাদিপশুকে টিকা দেওয়া ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আর্থিক ক্ষতির ভয়ে অসুস্থ গরু গোপনে বিক্রি বা জবাই করার প্রবণতাই এই সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রধান কারণ। এ পরিস্থিতি মোকাবিলায় অসুস্থ পশুর মাংস বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার পাশাপাশি মৃত পশুর নিরাপদ অপসারণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স, ২৩ দিনে ৪৭ রোগী শনাক্ত

সর্বশেষ হালনাগাদ : ১০:১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬