Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় ৩ লাখ মানুষকে সহায়তা দিতে যৌথ কর্মসূচি রেড ক্রিসেন্ট ও আইএফআরসির

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

দেশের ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) এবং অংশীদাররা যৌথভাবে ছয় মাসব্যাপী একটি জরুরি কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের আওতায় দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ও সংক্রমণপ্রবণ এলাকার প্রায় তিন লাখ মানুষকে বহুমুখী সহায়তা প্রদান করা হবে।

আইএফআরসির ডিজাস্টার রেসপন্স ইমার্জেন্সি ফান্ড (ডিআরইএফ)-এর সহায়তায় পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজারের ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠীসহ সর্বাধিক ডেঙ্গু সংক্রামিত এলাকাগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং হাসপাতালে রোগীর সংখ্যা ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বাড়ায় এই জরুরি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে এক হাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং স্বাস্থ্যসেবা সহায়তায় কাজ করবেন। এছাড়া সরকারি হাসপাতাল ও রেড ক্রিসেন্ট স্বাস্থ্যকেন্দ্রে এক লাখ ইউনিট আইভি স্যালাইন, ৫০ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট, তিন হাজার ট্রিপল ব্লাড ব্যাগ, ১০০টি অ্যাফেরেসিস কিট এবং আড়াই হাজার মশারি সরবরাহ করা হবে। একই সঙ্গে ডেঙ্গুতে আক্রান্ত ও অতিরিক্ত আর্থিক সংকটে পড়া আড়াই হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে এককালীন ১০ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হবে এবং ১৫০ জন চিকিৎসক ও নার্সকে উন্নত ডেঙ্গু চিকিৎসা নির্দেশিকা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় ৩ লাখ মানুষকে সহায়তা দিতে যৌথ কর্মসূচি রেড ক্রিসেন্ট ও আইএফআরসির

সর্বশেষ হালনাগাদ : ১০:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬