Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ চালু

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে দেশের সর্বাধুনিক ও পরিবেশবান্ধব ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ, ট্রান্সপ্লান্ট আইসিইউ এবং সার্জিক্যাল এইচডিইউ চালু করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা এসব বিশেষায়িত চিকিৎসাসুবিধার মধ্যে দেশের প্রথম পরিবেশবান্ধব গ্রিন গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্লান্ট আইসিইউ রয়েছে।

নতুন এসব চিকিৎসাসুবিধায় ২৫টি পৃথক কেবিনে ২৫টি শয্যা রাখা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক বায়ু পরিশোধন ব্যবস্থা এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলো চলাচলের সুব্যবস্থা রয়েছে।

জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের অস্ত্রোপচারের রোগীদের জন্য ১৪ শয্যাবিশিষ্ট গ্যাস্ট্রো-লিভার ও সার্জিক্যাল আইসিইউ চালু করা হয়েছে। প্রতিটি রোগীর জন্য আলাদা কেবিন থাকায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমানোর পাশাপাশি নিবিড় পরিচর্যা নিশ্চিত করা সহজ হবে বলে জানানো হয়েছে।

লিভার ট্রান্সপ্লান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের সুরক্ষায় দেশের প্রথম ছয় শয্যাবিশিষ্ট স্বতন্ত্র ট্রান্সপ্লান্ট আইসিইউ চালু করা হয়েছে। প্রতিটি কেবিনে নিজস্ব ওয়াশরুম, স্বতন্ত্র হেপা ফিল্টার এবং নিয়ন্ত্রিত বায়ু পরিশোধন ব্যবস্থা রাখা হয়েছে।

হাসপাতালটির এই গ্রিন আইসিইউ উদ্যোগে স্বাস্থ্যকর পরিবেশ, উন্নত বায়ু নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সাশ্রয়ী ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচ শয্যাবিশিষ্ট সার্জিক্যাল এইচডিইউ চালুর ফলে আইসিইউ-নির্ভরতা কম এমন রোগীরাও বিশেষায়িত চিকিৎসাসেবা পাবেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে পরিবেশবান্ধব গ্রিন আইসিইউ চালু

সর্বশেষ হালনাগাদ : ১০:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬