বিকাল ৪:৩৯, বুধবার,২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সত্য প্রকাশে সবসময়
Advertisement
  • মূলপাতা
    দেশের দ্বিতীয় ও রাজধানীর প্রথম ৪০ তলা ‘পিনাকল’ হস্তান্তর

    দেশের দ্বিতীয় ও রাজধানীর প্রথম ৪০ তলা ‘পিনাকল’ হস্তান্তর

    সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করল সরকার

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করল সরকার

    বোরো ধান-চালের দাম নির্ধারণ করল সরকার

    বোরো ধান-চালের দাম নির্ধারণ করল সরকার

    বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী–নাটোর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

    বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী–নাটোর রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

    সংস্কার বাতিলের পথে বাংলাদেশ? সংসদের সিদ্ধান্তে নতুন বিতর্ক

    সংস্কার বাতিলের পথে বাংলাদেশ? সংসদের সিদ্ধান্তে নতুন বিতর্ক

    ৭ ঘণ্টা পর সচল এলএনজি টার্মিনাল, কমছে গ্যাস সঙ্কট

    ৭ ঘণ্টা পর সচল এলএনজি টার্মিনাল, কমছে গ্যাস সঙ্কট

    রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

    রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

    পশ্চিমবঙ্গের নির্বাচন কেন ঢাকার নজরে?

    পশ্চিমবঙ্গের নির্বাচন কেন ঢাকার নজরে?

  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ
  • bn বাংলা
    • bn বাংলা
    • en English
No Result
View All Result

যুক্তরাষ্ট্র-চীন নতুন ধরনের বাণিজ্য যুদ্ধ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Correspondent 1 by Correspondent 1
অক্টোবর ২৩, ২০২৫
in আন্তর্জাতিক সংবাদ, সম্পাদকীয়
0
যুক্তরাষ্ট্র-চীন নতুন ধরনের বাণিজ্য যুদ্ধ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র-চীন নতুন ধরনের বাণিজ্যযুদ্ধ

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আবারও সম্পর্ক তীব্র উত্তেজনার মধ্যে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এখনো বুঝে উঠতে পারছে না কীভাবে বেইজিংয়ের সঙ্গে আচরণ করতে হবে।

গত ৯ অক্টোবর বেইজিং বিরল ধাতু রপ্তানিতে নতুন করে বিধিনিষেধ আরোপ করে এবং তালিকাভুক্ত উপাদানের সংখ্যা বাড়ায়। এই পদক্ষেপকে বিশ্লেষকরা চীনের এক “ক্ষমতার প্রদর্শন” বলে অভিহিত করেছেন, যা ট্রাম্প-শি বৈঠকের আগে নেওয়া হয়েছে।

চীন বর্তমানে বিশ্বের সর্বাধিক বিরল ধাতু মজুতকারী দেশ এবং এসব ধাতু ইলেকট্রিক যান, স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে প্রতিরক্ষা শিল্প পর্যন্ত নানা গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত হয়।

প্রথমবারের মতো চীন ঘোষণা করেছে, যেসব দেশে এসব খনিজ ব্যবহার করে তৈরি সেমিকন্ডাক্টর বা ম্যাগনেট রপ্তানি হয়, তাদেরও এখন রপ্তানির জন্য বিশেষ লাইসেন্স নিতে হবে।

এর আগে যুক্তরাষ্ট্রও চীনের ওপর নতুন চাপ তৈরি করে। ওয়াশিংটন তাদের ‘এনটিটি লিস্ট’-এ আরও কিছু চীনা প্রতিষ্ঠান যুক্ত করে, যাতে বেইজিংয়ের উন্নত সেমিকন্ডাক্টর চিপস পাওয়া সীমিত হয়। পাশাপাশি, যুক্তরাষ্ট্র চীন-সম্পৃক্ত জাহাজের ওপর নতুন শুল্ক আরোপ করেছে, যা দেশটির জাহাজ নির্মাণ খাতকে সহায়তা ও বৈশ্বিক শিপিং বাণিজ্যে চীনের প্রভাব কমাতে নেওয়া পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর পাল্টা জবাবে চীনও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বা পরিচালিত জাহাজে শুল্ক আরোপ করেছে।

কানাডার এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন-এর গবেষণা পরিচালক ভিনা নাজিবুল্লাহ বলেন, “যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নিয়ন্ত্রণ ও জাহাজ শুল্ক আরোপের পদক্ষেপ সরাসরি কোনো বাণিজ্যচুক্তির অংশ নয়, বরং কৌশলগত প্রতিক্রিয়া।” তিনি আরও বলেন, “এখন দুই দেশই তথ্যে যুদ্ধ চালাচ্ছে—এক পক্ষ অন্য পক্ষকে বিশ্বকে জিম্মি করে রাখার অভিযোগ করছে।”

নাজিবুল্লাহর মতে, “চীন এবার এমন এক ধরনের পদক্ষেপ নিয়েছে যা কেবল যুক্তরাষ্ট্র নয়, অন্য দেশগুলোকেও প্রভাবিত করবে। এটি আগের তিন মাসের যেকোনো সংঘাতের চেয়ে ভিন্ন ও গুরুতর এক বাণিজ্যযুদ্ধ।”

এটি ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আসন্ন বৈঠকের আগে চীনের এক ধরনের কৌশলগত চাল, বলেছেন অ্যাটলান্টিক কাউন্সিলের ফেলো ডেক্সটার টিফ রবার্টস। তার মতে, “চীন এখন মনে করছে আলোচনার ভার তাদের দিকেই, তাই তারা আরও চাপ দিতে চাইছে।”

রবার্টস বলেন, “ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ এখন বিশৃঙ্খল। তারা একদিকে চীনের ওপর একাধিক শুল্ক হুমকি দিচ্ছে, আবার কিছুদিন পরেই সেগুলো শিথিল করছে। এমনকি ট্রাম্প কখনো বলেন বৈঠক হবে না, পরে আবার বলেন বৈঠক হবে।”

তার মতে, “ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে না, চীন প্রচুর চাপ সহ্য করতে প্রস্তুত এবং কেবল হুমকি দিয়ে তাদের নত করা সম্ভব নয়।”

রবার্টস আরও বলেন, “ট্রাম্প এখন চীনের সঙ্গে একটি বড় চুক্তি করতে চান এবং সেই উদ্দেশ্যে তিনি সফরের পরিকল্পনা করেছেন, কারণ তিনি এটি নিজের ‘বড় চুক্তি-সফলতা’ হিসেবে দেখাতে চান। চীন তা বুঝে আরও কঠোর অবস্থান নিয়েছে।”

মিডলবেরি ইনস্টিটিউটের অধ্যাপক ও চীনের অর্থনৈতিক নীতিবিশেষজ্ঞ ওয়েই লিয়াং বলেন, “ট্রাম্প সবসময় শুল্ক আরোপের হুমকি দেন, কিন্তু শেষ পর্যন্ত সরে আসেন—এ কারণেই তাকে নিয়ে ‘ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট’ বা ‘ট্যাকো’ নামক একটি শব্দ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “ট্রাম্প শেয়ারবাজারের প্রতিক্রিয়ার ওপর অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে বেশি নির্ভর করেন। তাই তিনি সহজেই ছাড় দিতে পারেন, যা চীনের মতো প্রতিপক্ষ কাজে লাগাচ্ছে।”

লিয়াং জানান, চীন নিজেও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপে রয়েছে। দেশটির প্রবৃদ্ধি কমেছে, বেকারত্ব বেড়েছে এবং তথ্যের স্বচ্ছতার অভাবে প্রকৃত অবস্থা নির্ধারণ করা কঠিন। তবে শি জিনপিং এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জনগণকে বোঝাতে চাইছেন, দেশের সমস্যার মূল কারণ ট্রাম্পের নীতি ও যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক।

তিনি আরও বলেন, “এখন চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিকভাবে ‘ডিকাপল’ বা বিচ্ছিন্ন হতে প্রস্তুত, যা অতীতে অকল্পনীয় ছিল।”

চীন এখন রপ্তানিতে বৈচিত্র্য এনেছে, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য জোরদার করছে। যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় সামগ্রী যেমন সয়াবিন, বিমান বা চিপ সরঞ্জাম না পেলেও তারা বিকল্প উৎস খুঁজে নিচ্ছে।

নাজিবুল্লাহ বলেন, “চীন অনেক আগেই এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। অন্য দেশগুলোকেও এখন বিকল্প উৎস খুঁজে বের করতে হবে, কারণ চীনের কৌশল এখন স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।”

Tags: চীনডোনাল্ড ট্রাম্পবাণিজ্য যুদ্ধযুক্তরাষ্ট্রশি জিনপিং
Previous Post

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্ক সম্পন্ন, আজ রায়ের দিন ধার্যের সম্ভাবনা

Next Post

জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নই, সাংবিধানিক আদেশ চাই’ – নাহিদ ইসলাম

Correspondent 1

Correspondent 1

Related Posts

ইরানের পরমাণু চুক্তি কী ছিল, যেটিকে ‘খারাপ’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন ট্রাম্প?
আন্তর্জাতিক সংবাদ

ইরানের পরমাণু চুক্তি কী ছিল, যেটিকে ‘খারাপ’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন ট্রাম্প?

এপ্রিল ২২, ২০২৬
0
জালিয়াতির অভিযোগে মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মামলা, যুক্তরাষ্ট্রে বিতর্ক
আন্তর্জাতিক সংবাদ

জালিয়াতির অভিযোগে মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মামলা, যুক্তরাষ্ট্রে বিতর্ক

এপ্রিল ২২, ২০২৬
0
নির্বাচনী অর্থ কেলেঙ্কারির অভিযোগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের পদত্যাগ
আন্তর্জাতিক সংবাদ

নির্বাচনী অর্থ কেলেঙ্কারির অভিযোগে মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
0
ইরান যুদ্ধের প্রভাবে উড়োজাহাজ ভাড়া প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি
আন্তর্জাতিক সংবাদ

ইরান যুদ্ধের প্রভাবে উড়োজাহাজ ভাড়া প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি

এপ্রিল ২২, ২০২৬
0
২২ বছরের সংগ্রামের পর ইন্দোনেশিয়ায় গৃহকর্মীদের আইনি স্বীকৃতি
আন্তর্জাতিক সংবাদ

২২ বছরের সংগ্রামের পর ইন্দোনেশিয়ায় গৃহকর্মীদের আইনি স্বীকৃতি

এপ্রিল ২২, ২০২৬
0
বিতর্কিত স্বাস্থ্য চুক্তি নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক সংবাদ

বিতর্কিত স্বাস্থ্য চুক্তি নিয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা

এপ্রিল ২২, ২০২৬
0
Next Post
জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নই, সাংবিধানিক আদেশ চাই’ – নাহিদ ইসলাম

জুলাই সনদের কাগুজে মূল্যে বিশ্বাসী নই, সাংবিধানিক আদেশ চাই’ – নাহিদ ইসলাম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • দেশের দ্বিতীয় ও রাজধানীর প্রথম ৪০ তলা ‘পিনাকল’ হস্তান্তর
  • ইরানের পরমাণু চুক্তি কী ছিল, যেটিকে ‘খারাপ’ আখ্যা দিয়ে বাতিল করেছিলেন ট্রাম্প?
  • সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মি হতে দেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
  • জালিয়াতির অভিযোগে মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে মামলা, যুক্তরাষ্ট্রে বিতর্ক
  • ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি করল সরকার

Recent Comments

No comments to show.

Archives

  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025

Categories

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য

Browse by Category

  • Editorial
  • Emigrant News
  • English
  • Entertainment
  • National
  • Others
  • Regional and International
  • Sports
  • Uncategorized
  • অন্যান্য সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • আবহাওয়া
  • খেলাধুলা
  • দেশীয় সংবাদ
  • প্রবাসী বার্তা
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিডিও প্রতিবেদন
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • স্বাস্থ্য
  • About Us
  • Archives
  • Contact Us
  • Disclaimer
  • Home 1
  • Privacy Policy
  • Terms and Conditions

© 2025

No Result
View All Result
  • মূলপাতা
  • দেশীয় সংবাদ
  • আন্তর্জাতিক সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রবাসী বার্তা
  • অন্যান্য সংবাদ
  • আর্কাইভ

© 2025