চট্টগ্রামে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় ৮৪ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাকি ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চান্দগাঁওস্থ র্যাব-৭ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান সংস্থাটির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সরকার হারানো ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে অত্যন্ত আন্তরিক।
র্যাব-৭ অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের পাশাপাশি এখনো ১৬ শতাংশ অস্ত্র উদ্ধারের কাজ বাকি রয়েছে। এই অস্ত্রগুলোর সন্ধান বা তথ্য প্রদানকারী যেকোনো ব্যক্তিকে পরিচয় গোপন রেখে উপযুক্ত আর্থিক পুরস্কার দেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় রাখতে এবং বাকি অস্ত্রগুলো দ্রুততম সময়ে উদ্ধারে তিনি গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেন।






















