Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সার্বিক প্রভাব: বেড়েছে যাতায়াত ও পণ্যের দাম

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

সব ধরনের জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ানোর ফলে এর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। এর ফলে বেড়ে গেছে বাস ভাড়া, পণ্যবাহী ট্রাক ও লরির ভাড়া এবং সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনমনে চরম অসন্তোষ বিরাজ করছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনের চালক, শ্রমিক, খুচরা বিক্রেতা ও নিম্ন আয়ের মানুষের মধ্যে ব্যাপক হতাশা লক্ষ্য করা গেছে। এক লাফে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত সাধারণ মানুষ সহজে মেনে নিতে পারছেন না। ব্যবসায়ীদের মতে, তেলের দাম বাড়ার পর থেকেই বিক্রি অনেক কমে গেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে। ঢাকা ও মহানগরীগুলোতে নতুন নির্ধারিত ভাড়া কার্যকর করা হলেও বাস্তবে রাজধানীর প্রায় প্রতিটি রুটেই নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দূরপাল্লার বাসেও দূরত্বভেদে যাত্রীপ্রতি ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। বর্ধিত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের নিয়মিত বনিবনা না হওয়ায় রাস্তাঘাটে বাকবিতণ্ডা ও বিশৃঙ্খলার ঘটনা বাড়ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সার্বিক প্রভাব: বেড়েছে যাতায়াত ও পণ্যের দাম

সর্বশেষ হালনাগাদ : ১২:৪৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬