Dhaka ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের চার শিক্ষার্থীকে মাদক সেবনের অভিযোগে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আবাসিক সিট বাতিল করেছে এবং হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

মাদকবিরোধী অভিযানের পর তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং তাদের বরাদ্দকৃত সিট বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে দুজন ২১ সিরিজ এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায় ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানকালে একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ পাওয়া যায়। পরে কক্ষ পরিদর্শনে গাঁজা সেবনের দৃশ্যমান আলামত না পাওয়া গেলেও গাঁজার তীব্র গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে তাদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।

প্রাথমিকভাবে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে আগের প্রতিবেদনে জানা গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের ভিত্তিতে চার শিক্ষার্থীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতেও পাঠানো হয়েছে। ফলে সিট বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী আরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

সর্বশেষ হালনাগাদ : ১২:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬