Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সার সংকটের দাবি অস্বীকারকারী কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে সার বিতরণে নানা অনিয়ম ও বিশৃঙ্খলার মাঝেও ‘সারের সংকট নেই’ বলে দাবি করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে অবশেষে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়। মঙ্গলবার সকালে এই আদেশের কপি কুড়িগ্রামে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় সার সংকট তৈরি, সার বিতরণে অনিয়ম, বিশৃঙ্খলা এবং কৃষকদের ভোগান্তি নিরসনে ব্যর্থতার কারণে তাকে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আগামী ২৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থলে (ঝিনাইদহ) যোগদান করতে বলা হয়েছে।

তার স্থলাভিষিক্ত হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলি আদেশের তথ্য নিশ্চিত করে বিদায়ী উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহে বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সার সংকটের দাবি অস্বীকারকারী কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

সর্বশেষ হালনাগাদ : ১২:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬