ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ‘অক্লান্ত প্রচেষ্টার’ জন্য ভূয়সী প্রশংসা করেছেন।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উদ্দেশে লেখা মুজতবা খামেনির হাতে লেখা বার্তায় বলা হয়েছে, ‘আপনার নিজের এবং আপনার প্রচারবিমুখ ও বিনয়ী সহকর্মীদের অক্লান্ত প্রচেষ্টা সম্পর্কে আপনারা খুব সামান্যই উল্লেখ করেছেন। এটা নিষ্ঠাবান ও আন্তরিক মানুষেরাই করে থাকেন।’
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘তবুও, ঐশ্বরিক প্রজ্ঞায় এই গুণের ফলাফল হলো সেই ভালোবাসা ও সম্মান, যা সর্বশক্তিমান (তার মহিমা অসীম) নিষ্ঠাবানদের দান করেন। সেই সঙ্গে তিনি তাদের অশেষ দোয়া ও বিজয়ও প্রদান করেন।’























