Dhaka ০৯:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

পুলিশে বড় রদবদল: ডিআইজি ও এসপিসহ ৩১ শীর্ষ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন-এর অতিরিক্ত ডিআইজি এবং খাগড়াছড়ির ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে টিডিএস কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

জেলা পুলিশেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। র‍্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার এবং পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজবাড়ী ও মেহেরপুর জেলাতেও নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশে বেশ কিছু পূর্ববর্তী বদলি আদেশ বাতিল করে নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়েছে। প্রশাসনের গতিশীলতা আনতেই নিয়মিত এই রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

পুলিশে বড় রদবদল: ডিআইজি ও এসপিসহ ৩১ শীর্ষ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন

সর্বশেষ হালনাগাদ : ১১:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬