Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত হলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

দেশের সকল সরকারি দপ্তরে শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত করা গেলে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি জোর দিয়ে বলেন, মানুষে মানুষে সরাসরি যোগাযোগই দুর্নীতির মূল ক্ষেত্র। বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো সব ধরনের সেবা ডিজিটাল মাধ্যমে প্রদান সম্ভব হলে নাগরিকদের অফিসে যাওয়ার প্রয়োজন হবে না এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন সহজ হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘কম্পিটেন্সি ফ্রেমওয়ার্ক অ্যান্ড ডিজিটাল কম্পিটেন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক (ডিগক্যাফ)’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সরকারি কর্মচারীদের ডিজিটাল দক্ষতা মূল্যায়ন ফ্রেমওয়ার্ক (ডিগক্যাফ) সম্পর্কে অবহিতকরণ এবং অংশীজনদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (জিইএমএস) এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের অপশাসনের ফলে দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। বর্তমান নির্বাচিত বিএনপি সরকার সেগুলোকে দাঁড় করানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেবা দেওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। প্রান্তিক জনগণের উন্নয়নের জন্য তিনি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ নানামুখী উন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। জনগণের কাছে স্বচ্ছতার সঙ্গে এসব সেবা পৌঁছে দিতে ডিজিটাল সিস্টেমের কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, শুধু ভূমি ব্যবস্থাপনা পদ্ধতিকে পুরোপুরি ডিজিটালাইজড করা সম্ভব হলে দেওয়ানি ও ফৌজদারি মামলা-মোকদ্দমা অন্তত ৯০ শতাংশ কমে যাবে।

প্রশাসনের সংস্কার ও পদায়নের বিষয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকারি কর্মকর্তাদের পোস্টিং, পদোন্নতি ও নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ হওয়া উচিত। সিভিল সার্ভিসে সহকারী কমিশনার (ভূমি) থেকে শুরু করে সচিব কিংবা মহাপরিচালক পদায়নের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতির বক্তব্যে জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, ডিজিটাল জ্ঞান ও দক্ষতাকে কর্মক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করে প্রযুক্তিনির্ভর আধুনিক প্রশাসন গড়ে তুলতে পারলে সরকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শতভাগ ডিজিটালাইজেশন নিশ্চিত হলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ১০:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬