Dhaka ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল হাজার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ৩০ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেটে চারজন করে মোট আটজন মারা গেছেন। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ২৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিগত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫২৪ জন এবং চট্টগ্রামে ২৭৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সিলেট, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ, খুলনা ও রংপুর অঞ্চলেও হামে আক্রান্ত হয়ে ভর্তির হার উল্লেখযোগ্য রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৫২ হাজার ১১৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪৬ হাজার ৪০০ জন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দেশে হামের প্রকোপ অব্যাহত: ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল হাজার

সর্বশেষ হালনাগাদ : ১১:৩২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬