Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সালিশে যুবক হত্যা: যাবজ্জীবনসহ দুই আসামির কারাদণ্ড

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সালিশ বৈঠকে যুবক হত্যার দায়ে সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশেষ জজ আদালতের জেলা ও দায়রা জজ বিচারক মো. শওকত আলী এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম রুবেল উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিরাজ আলমের ছেলে এবং পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত নূর উদ্দিন শমির একই ওয়ার্ডের নূর নবীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৬ আগস্ট বেলা সাড়ে ১১টায় বাদির বাড়িতে বাড়ির সীমানার গাছ কাটা নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে দুপুর সাড়ে ১২টার দিকে তর্কবিতর্কের এক পর্যায়ে আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বাদির ছেলে শাইদুল ইসলাম শাহিনকে (১৯) লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। একটি রড শাহিনের ডান পাশে গলার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়।

স্থানীয়দের সহায়তায় শাহিনকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বাবা বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

সোমবার বিকেলে হাজতি আসামি সাইফুল ইসলাম রুবেলসহ অন্য আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে আদালত সাইফুল ইসলাম রুবেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড) এবং আসামি নূর উদ্দিন শমিরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করেন। একইসাথে, মামলার আসামি সিরাজ আলম, কাজুলী বেগম, রোকসানা বেগম ও আফরোজা বেগমসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ জজ আদালতের পিপি তাপক্কার হোসেন মো. খায়রু।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সালিশে যুবক হত্যা: যাবজ্জীবনসহ দুই আসামির কারাদণ্ড

সর্বশেষ হালনাগাদ : ১১:২৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬