Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাহসিকতা ও সেবার স্বীকৃতি: ৯২ পুলিশ সদস্যকে পদক দিচ্ছে সরকার

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উৎসাহমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের কাজের স্বীকৃতি হিসেবে ৪টি ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ১২ জন এবং ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাচ্ছেন ১৮ জন।

এ ছাড়া রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ১৮ জন এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা ক্যাটাগরিতে পদক পাচ্ছেন ৪৪ জন পুলিশ সদস্য।

এর আগে, গত ১০ মে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পদক বিতরণের কথা ছিল। রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে সেই প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে ওই সময় পদকের তালিকায় থাকা ‘বিতর্কিত’ কয়েক পুলিশ কর্মকর্তার নাম আসায় তা স্থগিত করা হয়। তখন পদকের জন্য ১০৭ সদস্যকে মনোনীত করা হয়েছিল। এবার যাচাই-বাছাই করে সেই পদকের তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হলো।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাহসিকতা ও সেবার স্বীকৃতি: ৯২ পুলিশ সদস্যকে পদক দিচ্ছে সরকার

সর্বশেষ হালনাগাদ : ০৬:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬