Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রের মোবাইল হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পরও তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেছেন এক শিক্ষক। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের শৃঙ্খলা ফেরাতে এবং পড়াশোনায় মনোযোগী করতে গত ৯ সেপ্টেম্বর একটি নোটিশ জারি করা হয়েছিল। ওই নোটিশে চুল কাটার পাশাপাশি বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে এলে তা ধ্বংস বা বিনষ্ট করার কঠোর ঘোষণা দেওয়া হয়েছিল।

ঘটনার দিন অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেন শিক্ষক শরীফ। পরে অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি হাতুড়ি দিয়ে ফোনটি ভেঙে ফেলেন। শিক্ষক শরীফ জানান, নোটিশের বিষয়টি আগে থেকেই সবাইকে অবহিত করা হয়েছিল এবং অন্য শিক্ষার্থীদের মধ্যে সতর্কতা তৈরি করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফোন ভাঙার সময় তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে মোবাইল না আনার হুঁশিয়ারিও দেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, শিক্ষার পরিবেশ রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত ডিভাইস এভাবে প্রকাশ্যে ভেঙে ফেলার ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নিষেধাজ্ঞা জরুরি হলেও, শাস্তিদানের ক্ষেত্রে আরও গ্রহণযোগ্য ও গঠনমূলক পদ্ধতি অনুসরণের তাগিদ দিয়েছেন সচেতন মহল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রের মোবাইল হাতুড়ি দিয়ে ভাঙলেন শিক্ষক, ভিডিও ভাইরাল

সর্বশেষ হালনাগাদ : ১১:২২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬