Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও দেশের কণ্ঠ তুলে ধরাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য: মাহ্দী আমিন

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরকে কোনো লৌকিকতা বা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নয়, বরং মানুষের জন্য কাজ এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার সফর হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেতে এক দিন, ফিরতে এক দিন এবং মাঝের মাত্র চার দিন। এই চার দিনে এক মুহূর্তও নষ্ট না করে একের পর এক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং দেশের স্বার্থে কূটনৈতিক ব্যস্ততা বজায় রাখবেন প্রধানমন্ত্রী।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহ্দী আমিন এসব কথা জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মাহ্দী আমিন বলেন, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর মাত্র ছয় দিনের। সফরের আনুষ্ঠানিক সঙ্গী হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ মোট ১৫ জন রয়েছেন। এ ছাড়া নিরাপত্তা, মিডিয়া ও ব্যক্তিগত দায়িত্ব পালনে অত্যন্ত জরুরি ব্যক্তিবর্গও সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন।

তিনি বলেন, ‘আড়ম্বর অনুষ্ঠান নয়; মানুষের জন্য কাজ। ক্ষমতা প্রদর্শন নয়; বাংলাদেশের স্বার্থ রক্ষা।’ তার মতে, প্রধানমন্ত্রীর এই সফর একই সঙ্গে দেশের ইতিহাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত।

ফেসবুক পোস্টে মাহ্দী আমিন আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের সন্তান, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দেবেন। একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে তিনি সেখানে বাংলাদেশের মানুষের কথা, জাতীয় স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, এই সফরের আরেকটি অনন্য দিক হলো—প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে থাকবেন তারই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ দুই দশকের সংগ্রাম ও রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান পেরিয়ে গণতান্ত্রিক সরকার আজ দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে এবং বিপুল জনসমর্থন নিয়ে প্রধানমন্ত্রী দেশের মানুষের কণ্ঠ বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ ও দেশের কণ্ঠ তুলে ধরাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য: মাহ্দী আমিন

সর্বশেষ হালনাগাদ : ০৬:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬