Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মীমাংসিত বিষয় নিয়ে নতুন মতবিনিময়ের কোনো যৌক্তিকতা নেই: শিশির মনির

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

বিগত ৫৬ বছরে দুই-তিনজন মানুষের ব্যক্তিগত অহংবোধ বা ইগোর কারণে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির। একটি মীমাংসিত রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোকে পুনরায় অমীমাংসিত করার প্রক্রিয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, নতুন করে মতবিনিময়ের উদ্যোগ নিয়ে সময়ক্ষেপণ করা মূলত ‘ইগোইস্টিক’ কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়।

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিশির মনির জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, জুলাই সনদ নির্বাচনের আগেই চূড়ান্ত হয়েছে এবং এর সবকিছুই লিখিত ও সর্বসম্মত। কোনো ভিন্নমত থাকলে কিংবা না থাকলেও তা দলিলেই স্পষ্ট রয়েছে। এই অবস্থায় নতুন করে আবার মতবিনিময় চালু করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি বলেন, ‘এই মতবিনিময়ে কী করবেন? এটাকে কি বাতিল করবেন, নাকি এখান থেকে সরে যাবেন? তাহলে এই মতবিনিময়ের উদ্দেশ্য কী?’ তার মতে, ব্যক্তি যখন নিজের অবস্থান বা কর্তৃত্ব থেকে সরতে পারে না, তখনই এ ধরনের চিন্তা তৈরি হয়।

অতীতের রাজনৈতিক অচলাবস্থার উদাহরণ দিয়ে শিশির মনির বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কেবল রাজনৈতিক ইগোর কারণে দেশের ১৫টি বছর নষ্ট হয়েছে। নির্বাচনের মেয়াদ শেষে একটি নিরপেক্ষ সরকার দায়িত্ব পালন করবে—এই সাধারণ বিষয়টি মেনে না নেওয়ার দ্বন্দ্বে পুরো একটি প্রজন্ম ১৫ বছর লড়াই করতে বাধ্য হয়েছে।

একটি মীমাংসিত ব্যবস্থাকে ফের সংকটে ফেলার চেষ্টা চলছে দাবি করে তিনি সতর্ক করেন, পুরনো সেই ভুলের পুনরাবৃত্তি করে দেশ ও জাতিকে নতুন কোনো অচলাবস্থার দিকে ঠেলে দেওয়া গ্রহণযোগ্য নয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মীমাংসিত বিষয় নিয়ে নতুন মতবিনিময়ের কোনো যৌক্তিকতা নেই: শিশির মনির

সর্বশেষ হালনাগাদ : ০৬:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬