Dhaka ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কুমিল্লায় ছেলে কর্তৃক মা ও শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, আটক ঈমন

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে নিজের মা ও আট মাস বয়সী শিশুকন্যাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার বড়শালঘর ইউনিয়নের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন ঈমনের বড় ভাবি রাবেয়া বেগম। তাকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার নাতনি। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ঈমনকে ঘরে তালাবদ্ধ করে রাখলে পুলিশ তাকে আটক করে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বিস্তারিত তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ছেলে কর্তৃক মা ও শিশুকন্যাকে কুপিয়ে হত্যা, আটক ঈমন

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬