Dhaka ০২:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জের ৬ প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার শুল্ক ফাঁকি উদ্ঘাটন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত সুতা, কাঁচামাল ও কেমিক্যালের হিসাবে গরমিল পাওয়ায় নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসব অভিযানে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির তথ্য উদ্ঘাটিত হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার উপজেলায় অবস্থিত ছয়টি বন্ডেড টেক্সটাইল কারখানায় একযোগে অভিযান চালানো হয়। কাস্টমস গোয়েন্দার একাধিক প্রিভেন্টিভ টিমের সঙ্গে এ অভিযানে অংশ নেয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। অভিযোগ রয়েছে, রপ্তানিমুখী উৎপাদনে ব্যবহারের শর্তে শুল্কমুক্ত কাঁচামাল এনে তা অবৈধভাবে খোলাবাজারে বিক্রি করে বিপুল শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। সরেজমিনে গুদামে থাকা কাঁচামালের সঙ্গে স্টক রেজিস্টারের নথিপত্রে ব্যাপক গরমিল পাওয়া যায়।

প্রাথমিক তথ্যানুযায়ী, রূপগঞ্জের সিম ফেব্রিক্স লিমিটেড প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা, জাহিন নীটওয়্যার্স লিমিটেড প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা, সানজানা ফেব্রিক্স লিমিটেড প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা, আড়াইহাজারের বোনাফাইড নিটিং মিলস লিমিটেড প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা, রূপগঞ্জের মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা এবং বন্দর এলাকার জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।

অভিযান চলাকালে কারখানাগুলো থেকে আমদানি, উৎপাদন ও মজুত সংক্রান্ত বিভিন্ন নথি জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সহায়তায় এসব নথিপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। চূড়ান্ত তদন্তে রাজস্ব ফাঁকির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে গত দুই সপ্তাহে ৭০ জনের বেশি অনুপ্রবেশ প্রতিহত করেছেন বিজিবি

নারায়ণগঞ্জের ৬ প্রতিষ্ঠানে ২৬৯ কোটি টাকার শুল্ক ফাঁকি উদ্ঘাটন

সর্বশেষ হালনাগাদ : ১১:১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬