Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে শোক র‍্যালি ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

সোমবার সকালে আয়োজিত এই শোক র‍্যালিটি শহীদ আব্দুল কাইয়্যুম চত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন ও মূল ফটক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম ও শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. শামীমা নাসরিনসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এ ঘটনাকে বর্বরতার চরম সীমা হিসেবে অভিহিত করে বলেন, বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সর্বশেষ হালনাগাদ : ০৩:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬