Dhaka ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যুবকদের বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ দেবে সরকার অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিতে ঢাকা ও আঙ্কারার অঙ্গীকার ককটেল ফুটিয়ে খুনি হাসিনাকে আর কখনো দেশে ফেরানো যাবে না: আমানউল্লাহ আমান কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী সাজার বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি ধর্মমন্ত্রীর উপস্থিতিতে সৌদিতে হজ চুক্তি স্বাক্ষরিত, কোটা বাড়াল ৫ হাজার আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ স্থগিত: লাইভে এসে যা বললেন তিশা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। গত রোববার (৪ অক্টোবর) এই সিদ্ধান্ত নেওয়া হলেও গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে বিষয়টি প্রকাশ্যে আসে। শুটিং সেটে বিরোধ, মারধরের অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত জানার পর গত শুক্রবার রাতে প্রায় ২৫ মিনিটের একটি ফেসবুক লাইভে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তানজিন তিশা। তিনি গত আট মাসের নানা ঘটনা, শুটিং সেটের বিরোধ এবং সংগঠনের সালিশ বৈঠক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিশা বলেন, কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়া স্বাভাবিক, তবে সেই মতবিরোধ সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ করে কাউকে হেয় করা বা তার পেশাগত ক্ষতি করা উচিত নয়। গত এক বছরে তাকে ঘিরে তৈরি হওয়া বিভিন্ন বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শাড়িকাণ্ডসহ অনেক কিছু দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’

গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটে সামিয়া অথৈয়ের সঙ্গে বিরোধের বিষয়ে তিশা দাবি করেন, সেদিন শুটিং সেটে যা ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। নাটকের দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দৃশ্যটি দেখলেই বোঝা যাবে কে ইম্প্রোভাইজ করেছে এবং নির্যাতনের যে দাবি করা হয়েছে, তার সত্যতাও স্পষ্ট হবে।

সালিশ বৈঠকের বিষয়ে তিশা জানান, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শুনতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের লিখিত নোটিশ তাঁর কাছে রয়েছে বলেও তিনি জানান। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, দুই পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে অথৈ ভিডিও বার্তা দেননি এবং বিশেষ কিছু কারণে তিনিও তা পাঠাতে পারেননি বলে উল্লেখ করেন তানজিন তিশা।

জনপ্রিয়

অপরাধ দমনে মোহাম্মদপুরে আধুনিক ক্যামেরা চালু

অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ স্থগিত: লাইভে এসে যা বললেন তিশা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫০:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬