দেশের অর্থনীতি সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের এই আন্দোলন মূলত সামগ্রিকভাবে আমাদের সবারই আন্দোলন।
শিল্পাঞ্চলগুলোতে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলন নিয়ে এক বিবৃতিতে তিনি জানান, বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী মজুরি নিশ্চিত করা জরুরি। ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে দমনপীড়নের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার ওপর তিনি জোর দেন।






















