Dhaka ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত হওয়ায় জবিকে অবমূল্যায়ন করা হয়েছে: উপাচার্য

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হওয়ায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছিল। রাজধানী ঢাকায় অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠান জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাপ্তির খাতা প্রায় শূন্য। দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়টি নানা ধরনের বঞ্চনার শিকার হয়ে আসছে।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে রাষ্ট্রে যারা দায়িত্বে রয়েছেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিংবা সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন—তাদের প্রতি আমার আহ্বান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুর্দশাকে প্রাপ্তিতে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখুন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত হওয়ায় জবিকে অবমূল্যায়ন করা হয়েছে: উপাচার্য

সর্বশেষ হালনাগাদ : ০৮:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬