রাজধানীতে আগামী ৬ ও বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘পঞ্চম উপজাতি খাদ্য ও শস্য মেলা-২০২৬’। উন্নয়ন সংগঠন ‘নাগরিক উদ্যোগ’ ও ‘উপজাতি সুহৃদদের’ যৌথ আয়োজনে মিরপুর-১৩ নম্বরের পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে মেলার স্টল বরাদ্দের ঘোষণা দেওয়ার পর থেকেই উদ্যোক্তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের মান্দি, মণিপুরি, সাঁওতাল ও রাখাইন সম্প্রদায়ের অনেক উদ্যোক্তা ইতোমধ্যে স্টল বুকিং দিয়েছেন।
মেলায় উপজাতিদের ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালিতে প্রস্তুত বিভিন্ন সুস্বাদু খাবার পাওয়া যাবে। ভোজ্যতেল ও অতিরিক্ত মসলার ব্যবহার ছাড়া তৈরি এসব খাবারের মধ্যে রয়েছে পাহাড়ের জনপ্রিয় ব্যাম্বু শুট, কলাপাতায় রান্না করা বিভিন্ন খাবার, জুমের সবজি এবং পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ‘পাজন’।






















