Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ সেবা সাময়িকভাবে স্থগিত করেছে। এখন থেকে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল ও আবেদনসংক্রান্ত যেকোনো বিষয়ে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দূতাবাস।

সুইডেন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে, দূতাবাস আপনাদের অবগত করতে চায় যে, তারা আর শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। ফলে শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র, আপিল বা এ-সম্পর্কিত অন্যান্য প্রশ্নের জন্য অনুগ্রহ করে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেনজেন ভিসা সংক্রান্ত কোনো ধরনের নির্দেশনা বা সহায়তা প্রদানের আর কোনো এখতিয়ার দূতাবাসের নেই। তাই সব আবেদনকারী ও স্পন্সরদের ভিসাসংক্রান্ত যেকোনো যোগাযোগ সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গেই করার অনুরোধ জানানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকাস্থ সুইডিশ দূতাবাস থেকে শেনজেন ভিসা সেবা স্থগিত

সর্বশেষ হালনাগাদ : ০৮:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬