Dhaka ০৩:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দলীয়করণ পরিহার করে মেধার ভিত্তিতে রাষ্ট্র গড়তে হবে: এমপি কামাল হোসেন

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে সম্পূর্ণ মেধার ভিত্তিতে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, দলীয়করণের মাধ্যমে জাতিকে মেধাশূন্য করা হচ্ছে এবং অযোগ্য ও অদক্ষদের দলীয় বিবেচনায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেওয়ার ফলে তারা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রকে গিলে খাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে এসে মেধার ভিত্তিতে রাষ্ট্র গঠনের কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সোমবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জাতির সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতির জঞ্জাল এবং দুর্নীতিমুক্ত নেতৃত্বের সংকটে জাতি বারবার প্রতারিত হয়েছে।

রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে কামাল হোসেন জানান, সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত কমিটির একজন সদস্য হওয়ার সুবাদে তিনি দুর্নীতির চিত্র খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। একটি প্রতিষ্ঠানের অডিটে ৫২৪টি অডিট আপত্তি বা অবজেকশন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই আপত্তিগুলোর বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, বিগত দুই বছরে মাত্র একটি আপত্তি নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একটি অডিট আপত্তি নিষ্পত্তি করতে যদি দুই বছর সময় লাগে, তবে বাকি ৫২৩টি আপত্তি নিষ্পত্তি করতে ১ হাজার ৪৬ বছর সময় লাগবে, যা দেশের সামগ্রিক চিত্র তুলে ধরে।

তিনি আরও বলেন, একেকটি অডিট আপত্তির অঙ্ক এত বিশাল যে সাধারণ মানুষ তো দূরের কথা, অনেকে সংখ্যায়ও লিখতে পারবেন না। এভাবে হাজার হাজার কোটি টাকার অডিট আপত্তি ফাইলবন্দী হয়ে বছরের পর বছর পড়ে আছে। হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয় (সিএজি) দেশকে এখনো পাঁচ বছর পিছিয়ে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি অডিট আপত্তি ২০২০ ও ২০২১ সালের। ক্যালেন্ডারের পাতায় ২০২৬ সাল শেষ হতে চললেও বাংলাদেশ এখনো পাঁচ বছর পেছনের অডিট নিয়ে কাজ করছে। দেশ থেকে দুর্নীতি দূর না হলে সার্বিক অগ্রগতি অসম্ভব বলে তিনি জোর দেন। পরিশেষে, একটি দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এই সংসদ সদস্য।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দলীয়করণ পরিহার করে মেধার ভিত্তিতে রাষ্ট্র গড়তে হবে: এমপি কামাল হোসেন

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬