Dhaka ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাহুল গান্ধী কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী কোনো দিনই দেশটির প্রধানমন্ত্রী হতে পারবেন না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরোধিতা করায় কংগ্রেসকে তীব্র সমালোচনা করেছেন তিনি। অমিত শাহের অভিযোগ, অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক অক্ষুণ্ন রাখতেই দলটি এসআইআরের বিরোধিতা করছে।

সোমবার হায়দরাবাদে আয়োজিত এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন অমিত শাহ। সমাবেশে তিনি প্রশ্ন তোলেন, ভোটার তালিকা সংশোধনের কারণে কংগ্রেস নির্বাচনে পরাজিত হচ্ছে বলে দাবি করলে, যেসব রাজ্যে দলটি ক্ষমতার বাইরে রয়েছে, সেখানে কেন তারা সরকার গঠন করতে পারছে না?

কংগ্রেস ও তাদের সহযোগীরা এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে চায় উল্লেখ করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীরাই তাদের ভোটের প্রধান ভরসা। ভুয়া ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য থেকেই তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে। ভোটার তালিকা থেকে অযোগ্য ব্যক্তিদের নাম বাদ দেওয়ার উদ্যোগ বাধাগ্রস্ত করতেই কংগ্রেস এমন অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার বিষয়ে রাহুল গান্ধীর দাবিও নাকচ করেন অমিত শাহ। তার দাবি, বাদ পড়া নামগুলোর মধ্যে প্রায় ৬ কোটি ২৫ লাখ মানুষ অন্যত্র চলে গেছেন এবং প্রায় ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি মানুষ মারা গেছেন।

এ প্রসঙ্গে রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেন, যারা অন্য এলাকায় চলে গেছেন, তাদের কি একাধিক জায়গায় ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? যারা মারা গেছেন, তাদের নাম কি ভোটার তালিকায় রেখে দেওয়া প্রয়োজন? মৃত ব্যক্তিদের হয়ে শেষ পর্যন্ত কারা ভোট দেবেন?

এদিকে তেলেঙ্গানার কংগ্রেস সরকারকেও আক্রমণ করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যের সম্পদকে দিল্লির ক্ষমতাকেন্দ্রের জন্য ‘এটিএম’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোটের (ইউপিএ) সাবেক সরকারের বিরুদ্ধে ১২ লাখ কোটি রুপির দুর্নীতির অভিযোগও তোলেন অমিত শাহ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাহুল গান্ধী কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না: অমিত শাহ

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬